ইদুরের পাইলট হবার খায়েশ!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ০১:৩১

নরওয়ে  এয়ারলাইন্সের একটি বিমান উড়ান দেয়ার আগেই যাত্রাবিরতি করতে বাধ্য হয়েছে। কারণ আর কিছু নয়। এয়ার হোস্টেসরা খবর নিয়ে আসেন তারা পাইলটের সিটে বিশাল একটি ইদুর দেখতে পেয়েছেন। এই ইদুর নিয়ে আকাশে উড়লে বিপদ ঘটতে পারে। ফলে জরুরি বিভাগে ফোন করা হয়। ছুটে আছে বিশেষ বাহিনী। কিন্তু ইদুর আর খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে তাকে খুঁজে পেলেও কিছুতেই বের হতে চায় না। মজা করে যাত্রীরা বলা শুরু করল, ইদুরের পাইলট হবার শখ হয়েছে। তাকে নিয়ে উড়লে সমস্যা কি! তবে ইদুরটি ধরা পড়ার পরই বিমানটি আকাশে ওড়ে। -রয়টার্স