পুলিশ হয়েও রেহাই নেই!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ০১:৩৩

নারীদের উত্যক্ত করা রোমিওদের ধরা পুলিশের কাজ। কিন্তু সেই পুলিশকেও যদি রেহাই না দেয় রোমিওরা! তাদেরও যদি উত্যক্ত করে তবে কেমন শোনায়? ঘটনা অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশে। সেখানকার রোমিওরা সুন্দরী নারী পুলিশের মোবাইলে এসএমএস দিয়ে জিজ্ঞাসা করছে, আমার সঙ্গে ঘুরতে যাবে? আমায় বিয়ে করবে? তোমায় কাল দারুন দেখাচ্ছিল ইত্যাদি ইত্যাদি। কেবল এসএমএস নয়, প্রতিদিন বেরিলির পুলিশ কনট্রোল রুমে ফোনও আসে!  একটি দু’টি নয়, শয়ে শয়ে। আর এই রোমিওদের ‘জ্বালায় জ্বলছেন তন্বী’ পুলিশকর্মীরা।  শুধু অক্টোবর মাসেই ১,৭৩৮টি এমন ফোন এসেছে পুলিশ কনট্রোল রুমে। বিস্ময়কর হলো, যারা ফোন করছেন, তারা ভালো করেই জানেন তাদের কল রেকর্ড করা হচ্ছে। তবু ভয়ডর নেই। সুন্দরী নারী পুলিশদের উত্যক্ত করেই তাদের তৃপ্তি। তবে পুলিশও এই রোমিওদের খুঁজে বের করার চেষ্টায় আছে। -ইন্ডিয়া টাইমস