বাহাদূরি দেখানোর ফল সব সময় ভালো হয় না। যুক্তরাষ্ট্রের মিসৌরির এক যুবক বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন। শনিবার তিনি একটি প্যারাস্যুট বানিয়ে রেডিও টাওয়ারের উপর থেকে লাফ দিতে যান। কিন্তু প্যারাস্যুট একটি লোহায় আটকে গিয়ে সেখানেই ঝুলে থাকেন। এভাবে সারা দিন ও রাত ঝুলে থাকার পর লোকজনের নজের পড়ার পর উদ্ধারকর্মীরা তাকে নামিয়ে আনে। প্রাণে বেচে গিয়ে প্রতিজ্ঞা করেছেন এমন বাহাদুরি আর দেখাতে যাবেন না। -রয়টার্স
