পরীক্ষায় পাস উড়ন্ত গাড়ি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ০২:০৩

রাস্তাতেও চলতে পারে। আবার আকাশেও উড়তে পারে। নাম ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি। প্রস্তুতকারক এরো মোবিল। সমপ্রতি ভিয়েনার প্রযুক্তি মেলায় উড়ন্ত গাড়ির ক্ষুদ্র সংস্করণ উন্মোচন করা হয়। তার আগে গত সপ্তাহেই পরীক্ষামূলক ভাবে আকাশে উড়েছে ফ্লাইং কার। খুব শীঘ্রই বাজারে আসবে উড়ন্ত গাড়ি এরো মোবিল থ্রি পয়েন্ট জিরো।

এ যেন সেই রূপকথার পক্ষীরাজ ঘোড়া। যে কিনা দৌঁড়াতেও পারত আবার প্রয়োজনে উড়েও যেত।  দেখতে আর পাঁচটা গাড়ির মতই। তবে ডানা মেলে সে যখন আকাশে পাড়ি দেয়, তখন তার সঙ্গে সেই রূপকথার পক্ষীরাজ ঘোঁড়ার কোনও তফাত্ থাকে না।

প্রায় পঁচিশ বছর ধরে পরীক্ষা-নিরিক্ষার পর এবার সত্যি সত্যিই বাজারে আসছে ফ্লাইং কার। গাড়িতে রয়েছে হাই-টেক ককপিট এবং ভাঁজ করা যায় এমন ডানা। ফলে পার্কিংয়েরও কোনও সমস্যা নেই। সমপ্রতি ভিয়েনার প্রযুক্তি মেলায় আত্মপ্রকাশ উড়ন্ত গাড়ির।  এর আগে অবশ্য অস্ট্রেলিয়ার আকাশে বেশ কয়েকবার চক্কর কেটেছে এরোমোবিল। খুব একটা সমস্যা না হলেও, বাণিজ্যিক ভাবে উত্পাদন শুরু আগে সংস্থার ইঞ্জিনিয়াররা আরও পরীক্ষা-নিরিক্ষা চালাতে চান। এমন ভাবে এটি তৈরি যাতে আকাশ এবং মাটিতে সমান গতিতে ছুটতে পারে। ল্যান্ডিংয়ের জন্যও তার খুব বেশি জায়গাও লাগবে না। মাত্র পঞ্চাশ মিটার ঘাসজমি থাকলেই যথেষ্ট। উত্পাদনকারী সংস্থার দাবি, যেসব দেশে পরিবহণ ব্যবস্থা খুব ভালো নয়, সেসব দেশের জন্য যথেষ্ট কার্যকরি হবে এরোমোবিল। -জি নিউজ