একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে: কামারুজ্জামানের ছেলে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৭:৪৭
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল বলেছেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করবো।’
তিনি আরো বলেন, সোহাগপুরে হত্যাকাণ্ডের ঘটনায় যে শাস্তি দেয়া হলো ওই হত্যা সঙ্গে কামারুজ্জামান কোনদিনও জড়িত ছিলেন না। তার কোন প্রামাণিক দলিল নাই। এমন কি যারা সাক্ষ্য দিয়েছেন তারাও ১৯৭১ সালের আগে আমার বাবাকে দেখেনি বলে স্বীকার করেছেন ।বিচারের ভার সর্বশক্তিমানের উপরই ছেড়ে দিচ্ছি।