প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় আপিলের রায়েও যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে মন্তব্য জানান তারা।
জেয়াদ আল মালুম বলেন, চূড়ান্ত রায়ের পর আর রিভিউয়ের সুযোগ নেই। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা জেলা প্রশাসকের কাছে যাবে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ৩০ দিনের মধ্যে রায় কার্যকর করবে।
তিনি বলেন, আপিলের রায়ের মাধ্যমে প্রমাণ হলো ৪৩ বছরের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তুরিন আফরোজ বলেন, আমরা আশাবাদী ছিলাম। এখন পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
আপিলের রায়ে রিভিউয়ের অধিকার সীমিত বলে জানান তিনি।
