রিভিউর সুযোগ নাই: এর্টনি জেনারেল

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৭:৫৩
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এর্টনি জেনারেল এডভোকেট মাহবুবে আলম। সোমবার ১১টা ২০ মিনিটে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শেরপুরেরর নলীতাবাড়ির সোহাগপুর গ্রামকে পুরুষশূন্য করে ফেলা হয়েছিল ৭১-এ। এ গ্রামের বিধবা নাড়ীড়া ট্রাইব্যুনালে অশ্রু নয়নে সাক্ষ্য দিয়েছেন। কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহালের মধ্য দিয়ে সেই নাড়ীরা আজ বিচার পেয়েছেন। এটাই চরম স্বস্তি।’
রায়ের বিরুদ্ধে রিভিউ করা প্রসঙ্গে এর্টনি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন। সংবিধানিকভাবে এ আইনে সুরক্ষা দেয়া হয়েছে। ফলে এ আইনে রি্ভিউ করার কোন সুযোগ নাই।
এ রায় কখন কার্যকর হবে এমন পশ্নের জবাবে এর্টনি জেনারেল বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ বা সংক্ষিপ্ত আদেশের কপি জেল খানায় গেলেই প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
সংক্ষিপ্ত আদেশে দণ্ড কার্যকর করা যাবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি জেলকর্তৃপক্ষ ও সরকারের মাঝখানের বিষয়।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধের রায় নিয়ে যারা হরতাল ডাকে তারা আদালত অবমাননা করছে। হরতাল হতে পারে রাজনৈতিক ইস্যুতে। আদালতের রায় নিয়ে হরতাল ডাকা চরম ধৃষ্টতা।’