আপিলের চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখায় বুধবারও হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার, চলতি সপ্তাহের রবি ও সোমবার হরতালের ডাক দেয়। বৃহস্পতিবারও ২৪ ঘণ্টার হরতালের ঘোষণা দেয়া হয়।
