জীবাশ্ম জ্বালানি ২১০০ সালের মধ্যে প্রত্যাহার করতে হবে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১১:৫৬
যদি বিশ্বকে ভয়াবহ জলবায়ু পরিবর্তন এড়িয়ে চলতে হয় তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ২১০০ সালের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। খবর বিবিসির।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের বেশিরভাগ জায়গায় নিম্ন কার্বন উৎস হতে অবশ্যই বিদ্যুৎ উৎপাদন করতে হবে।
যদি না হয় তাহলে বিশ্ব ‘‘তীব্র, ব্যাপ্তিশীল এবং অপরিবর্তনীয়’’ ক্ষতির মুখোমুখি হবে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে এ বিষয়ে নিষ্ক্রিয় থাকাটা খুব বেশি ব্যয় সাপেক্ষ হবে।
বিজ্ঞানী এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার এক সপ্তাহ পর রবিবার কোপেনহেগেনে আইপিসিসি’র প্রকাশিত সিনথেসিস’ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রাজনীতিক সম্পৃক্ততা জানানোর উদ্দেশ্যমূলক প্রচেষ্টায় জলবায়ুর উপর ২০১৫ সালের শেষ দিকে একটি নতুন বৈশ্বিক আপোসনামা সরবরাহ করা হবে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০৫০ সালের মধ্যে শক্তি খাতে নবায়নযোগ্য জ্বালানি ৩০ ভাগ থেকে ৮০ ভাগে উন্নতি করতে হবে।