আজকের হরতাল শেষ হচ্ছে সন্ধ্যায়

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৪:৪২

মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার হরতাল সোমবার সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে। ৩ দিনের এ হরতাল শেষ হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।
সোমবার এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা জানান।