জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন ৩০ অক্টোবর থেকে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
