গাইবান্ধায় ২ নারীসহ জামায়াত-শিবির ১৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৮:৫৩
 
 
গাইবান্ধায় নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ জামায়াত-শিবিরের  ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার শিবির নেতা মো. ফিরোজ আহমেদ (৩০), রুবেল মিয়া (২৪), জামায়াত নেতা হাফেজ রোস্তম আলী (৪১), মহিলা জামায়াতের কর্মী হামিদা বেগম (৫০) ও জোলেখা বেওয়া (৫৫); পলাশবাড়ী উপজেলার শিবির নেতা রায়হান সর্দার রকি (২২), মশিউর রহমান (২১), জামায়াত কর্মী শহিদ মিয়া (৩০) ও আজাদুল ইসলাম (৩৫); সাদুল্লাপুর উপজেলার জামায়াত কর্মী রফিকুল ইসলাম (৪৮) আবু সাইদ সরকার রাজু (৪০) ও মাজেদুল ইসলাম (৩২) এবং সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী সাত্তার মিয়া (৪৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জামায়াত-শিবিরের ঐ ১৩ নেতাকর্মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, মহিলা জামায়াত কর্মী হামিদা বেগম ও জোলেখা বেওয়ার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় স্থানীয় মহিলাদের নিয়ে জামায়াত ও ইসলাম সম্পর্কে তালিম দেয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।