রেডিওতে রায় শুনে নির্বিকার কামারুজ্জামান: জেল সুপার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৯:১১
 
কারাগারে বসেই রেডিওতে  চূড়ান্ত রায় শুনেছেন যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান। বর্তমানে তিনি কাশিমপুর-২ কারাগারের ফাঁসির সেলে বন্দি । রায় শোনার পর তিনি ছিলেন নির্বিকার, মানসিক পরিবর্তন দেখা যায়নি বলে জানিয়েন জেলা সুপার।
সোমবার কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা বিরোধী  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দন্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ। 
কাশিমপুর-২ কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন,  গত বছরের মে মাসে ফাঁসির দন্ডাদেশ দেওয়ার পর থেকে কয়েকদির পোশাকে কারাগারের চল্লিশ নম্বর সেলে( ফাঁসির সেল)  বন্দি রয়েছেন  কামারুজ্জামান।
সকালে তার কাছে থাকা রেডিওতে তিনি আপিল বিভাগের রায় শুনেছেন। তবে রায় শোনার পর বাহ্যিকভাবে তার মানসিক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। খাওয়া-দাওয়াসহ তার আচরণ ছিল স্বাভাবিক। তাকে কোন রকম  বিচলিত মনে হয়নি।তিনি বলেন, ফাঁসির সেলে কেউ ইচ্ছা করলে এক ব্যান্ডের রেডিও রাখতে পারে । ঐ নিয়ম মেনেই তার পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি এক ব্যান্ডের রেডিও তার কক্ষে রাখতে দেওয়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর সর্বশেষ কামারুজ্জামানের স্বঙ্গে তার স্বজনরা দেখা করেছেন স্বজনরা। গ্রেফতারের পর  ২০১১ সালের ২৪ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন জামায়াত নেতা কামরুজ্জামান।