ভালবাসা প্রকাশের দাবিতে অন্যরকম প্রতিবাদ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২০:২৮
 
ভারতের কোচিতে প্রকাশ্যে ভালবাসা প্রকাশের দাবিতে এক অন্যরকম প্রতিবাদের আয়োজন করা হয়।  সহাস্রাধিক প্রেমিক-প্রেমিকা রবিবার রাস্তায়  গণ চুমুর মাধ্যমে দাবি আদায়ে এ প্রতিবাদ করেন। অবশ্য এ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়।  এ সময় পুলিশ অন্তত পঞ্চাশ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে। খবর এনডিটিভির।
দক্ষিণ ভারতের শহর কোচিতে একদল তরুণ প্রকাশ্যে চুমু খাওয়ার অধিকারের দাবিতে ফেসবুকের মাধ্যমে সংগঠিত হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছিল। এই ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এর আয়োজকরা  ভারতীয় কট্টরপন্থী রাজনৈতিক  বজ্রং দলের হুমকি উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 
বজ্রং দল, কেরালা স্টুডেন্টস ইউনিয়ন ও একটি মুসলিম সংগঠন এর পাল্টা মিছিলের ডাক দিয়েছে।