বলিউড অভিনেতা সদাশিব অমরাপুরকার মারা গেছেন। সোমবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। আগামী মঙ্গলবার আহমেদনগরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
গত কয়েকদিন ধরে তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। খবর- আনন্দবাজার পত্রিকা।
এই অভিনেতার বর্ণাঢ্য অভিনয় জীবনের সূচনা হয় ১৯৭৯ সালে এইকটি মারাঠি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। "অর্ধসত্য" ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে যাত্রা করেন তিনি। অভিনয়জীবনে তিনি জাতীয় পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।
