দ্রুত রায় কার্যকর করার দাবি সিপিবি’র

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২১:৪৪
 
 
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, উচ্চ আদালতের আপিলের রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকায় সমগ্র দেশবাসীর সাথে আমরাও সন্তোষ প্রকাশ করছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘোষিত মৃত্যুদ্লাণ্ডাদেশ দ্রুত কার্যকর করার দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, ৭১-এ কামারুজ্জামানের মতো আর যারা জঘন্য অপরাধ করেছিল, তাদের সকলের বিচারের রায় মৃত্যুদ্ল হবে এটাই স্বাভাবিক ন্যায় বিচার। এই রায় যাতে রাষ্ট্রপতি লাঘব বা মওকুফ করতে না পারেন, তার জন্য সংবিধান সংশোধনের গণদাবি দ্রুতই সরকারকে মেনে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি