২৩ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২১:৫৮
 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে। একইসঙ্গে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও। দুই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুসারে, প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর বুধবার আরবী, ২৭ নভেম্বর বৃহস্পতিবার কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ এবং ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে।