পবিত্র আশুরার প্রাক্কালে ইরাকের রাজধানী বাগদাদে রোববার শিয়া মুসলমানদের লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্মকর্তারা একথা জানান।
সূত্র জানায়, বাগদাদের দক্ষিণ পশ্চিমে আল-লাম এলাকায় একটি তাঁবুর কাছে প্রথম দফার বিস্ফোরণে ১৩ জন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়।
সন্ধ্যায় বাগদাদের উত্তরপূর্ব শিয়া অধ্যুষিত সদর সিটি এলাকায় অপর একটি গাড়ি বোমার বিস্ফোরণে ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়।
রোববার সকালে বাগদাদের কেন্দ্রস্থলে একটি পুলিশ ফাঁড়ির কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণে পাঁচ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া বাগদাদের পশ্চিমাঞ্চলে অপর একটি বোমা হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
উল্লেখ্য, পবিত্র আশুরা উপলক্ষে লাখ লাখ শিয়া মুসলমান ইরাকের তীর্থ নগরী কারবালায় সমবেত হয়ে থাকে। উল্লেখ্য, এই দিনে ইমাম হোসেনকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। এএফপি
