আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৪

সাভারের আশুলিয়ায় জসিমউদ্দিন নামে পুলিশের এক এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জসিমদ্দিন মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

আরো পড়ুন : অস্কারের ৯১তম আসরের পর্দা উঠল

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গ এলাকায় ডিউটি শেষ করে সকালে আশুলিয়া থানার উদ্দেশে রওনা দেন জসিম। সকাল সাতটার দিকে পুলিশ সদস্যদের বহন করা ভ্যানটি নরসিংহপুর এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর থেমে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে এএসআইয়ের মাথায় রড ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাশের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/ইউবি