ইস্তাম্বুলে নৌকা ডুবি : ২৪ অভিবাসীর মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২২:২০
 
 তুরস্কের বশফরাস প্রণালীতে অভিবাসী নৌকা ডুবির কারণে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। ইস্তাম্বুলের উত্তরে কৃষ্ণ সাগর নিকটবর্তী ছোট্ট শহর রুমেলি কাভাদির অদূরে সোমবার নৌকাটি ডুবে যায়। নৌকাটি রোমানিয়া অভিমুখে যাচ্ছিল। এতে ৪০ জন অবৈধ অভিবাসী ছিল। এসব অভিবাসীর অধিকাংশ আফগান বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে।
বেসরকারি এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়, পানি থেকে শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ জন এখনও নিখোঁজ রয়েছে। এএফপি