শেয়ালের কাছে মুরগি আমানত!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ০০:১৯

কথায় বলে, শেয়ালের কাছে মুরগি আমানত। অর্থাত্ যে নিজেই ঝুকিপূর্ণ তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা। ‘স্টপ দ্য ভায়োলেন্স’ অর্থাত্ ‘সহিংসতা প্রতিরোধ করুন’ প্রতিষ্ঠানটি নাম শুনলে যে কেউ মনে করবে এই প্রতিষ্ঠানের কাজ সহিংসতা বন্ধ করা এবং এর কর্মীদের আশ্রয়ে নিরাপদ থাকা যায়। কিন্তু ভার্জিনিয়ার ‘স্টপ দ্য ভায়োলেন্স’ সংগঠনটির এক কর্মকর্তা নিজেই গ্রেফতার হয়েছেন সেখানে আশ্রয় নেয়া এক লোকের উপর সহিংসতা চালানোর দায়ে! ঘটনার শিকার ভেলি অভিযোগ করেছেন, রীতিমতো রক্তবমি শুরু হওয়া না পর্যন্ত ওই কর্মকর্তা তাকে মেরেছেন। মজার ব্যাপার হচ্ছে, ওই পেটুয়া কর্মকর্তা যখন ভেলিকে পেটাচ্ছিলেন তখন তার গায়ে ছিল সংগঠনের ‘স্টপ দ্য ভায়োলেন্স’ লেখা গেঞ্জি! -এপি