জামালপুরে অগ্রণী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ২

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১০:০৯

জামালপুর শহরের অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখার জানালার গ্রিল কেটে স্ট্রং রোমের ভল্ট ভেঙে ব্যংকের টাকা লুট করার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক সংশ্লিষ্ট দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, গতকাল সোমবার দুপুরে ব্যাংক কর্তৃপক্ষ স্ট্রং রোমের ভল্ট খুলতে গিয়ে তা ভাঙা দেখতে পান। এ সময় পাশের ঘরের জানালার গ্রিলও কাটা ছিল। ব্যাংক কর্তৃপক্ষের দেয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পান।
জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, সদর থানার ওসি মজিবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ব্যংক সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি ওই ব্যাংকের গার্ড জয়নাল আবেদীন এবং গার্ড নজরুল ইসলামকে আটক করার নির্দেশ দেন। পুলিশ তাৎক্ষণিক আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে।
এদিকে স্ট্ররং রোমের ভল্ট ভেঙে ভিতরে প্রবেশ করলেও টাকা খোয়া যায়নি বলে দাবি করেন ব্যাংক কর্তৃপক্ষ।
এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।