অমিতাভ বচ্চন কোলকাতায় শুটিং’র সময় জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন।
চিকিত্সকের ভাষায়, ভ্যাসোভেগাল সিনকপ সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে যান। বহুক্ষণ না খাওয়া, কম পানি খাওয়া ও একটানা পরিশ্রমের কারণে এ রোগে আক্রান্ত হয় মানুষ।
সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ সিনেমার শুটিংয়ের জন্য কোলকাতায় আসেন বিগ বি খ্যাত অমিতাভ। রবিবার প্রায় সারাদিন রোদের মধ্যেই কোলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে শুটিং করেন বাহাত্তর বছর বয়সী এ অভিনেতা। সোমবার শুটিং’র দিনক্ষণ নির্ধারিত ছিল।
শুটিং’র প্রয়োজনে আগামী কয়েকদিন কোলকাতাতেই অবস্থান করার কথা রয়েছে অমিতাভের।
