৯১তম অস্কার আসরে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রামি মালেক। ‘বোহেমিয়ান র্যাপসোডি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি। এই সিনেমায় ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন রামি মালেক।
অস্কার নাইটের জমকালো অনুষ্ঠান চলছে হলিউডের ডলবি থিয়েটারে। ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজন সোমবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ডে গৃহকর্মী নিহত
এবার সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। ওই সিনেমায় রানি অ্যান-এর চরিত্রে অনবদ্য অভিনয় করেন অলিভিয়া।
এছাড়া সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গ্রিন বুক ও শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন শ্রেষ্ঠ পরিচালক: আলফন্সো কুয়ারন (রোমা)।
ইত্তেফাক/কেআই
