নীলফামারীতে জাল ডলার চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৭:২১

নীলফামারীর ডোমারে এবারে জাল ডলার চক্রের মূল হোতা হেফাজুলকে আটক করেছে ডোমার থানা পুলিশ। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের আব্দুল লতিফ ডিলারের পুত্র ও প্রতারণা মামলার প্রধান আসামি।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো মোয়াজ্জেম হোসেন জানান, মঙ্গলবার দুপুর আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এক দল পুলিশ বসুনিয়া পাড়ার নিজ বাড়ি থেকে হেফাজুলকে গ্রেফতার করে।
জানা যায়, জাল ডলার চক্রের মূল হোতা হেফাজুল তার বাহিনী নিয়ে সোনারায় ইউনিয়নে দীর্ঘদিন ধরে জাল ডলারের মাধ্যমে প্রতারণা করে অনেককে সর্বশান্ত করেছে।
উল্লেখ্য, জাল ডলারের মাধ্যমে প্রতারণার একটি মামলায় এর আগেও ৬ জন আসামি গ্রেফতার হয়েছে।