আগামী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে— দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে আগামী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
