বর্ধমানে বিস্ফোরণ: বাংলাদেশ আসছে এনআইএ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৯:২৪
 
 
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিশিদ্ধ ঘোষিত সংগঠন  জামাতুল মুজাহিদিনের (জেএমবি) কোন সংশ্লিষ্টতা আছে কি-না তা খতিয়ে দেখতে বাংলাদেশ আসছে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আগামী ৯ নভেম্বর তদন্তকারীদের একটি দল ঢাকায় আসার কথা রয়েছে। আইজি পদমর্যাদার একজন কর্মকর্তা ঐ টিমের নেতৃত্বে দিবেন। খবর জি নিউজের।
ঐ ঘটনায় জামাতুল মুজাহিদিনের হাত রয়েছে বলে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত নাসিরুল্লাহ এবং সাজিদের বিষয়ে খোঁজখবর নিতেই মূলত বাংলাদেশ আসছে তারা।
খাগড়াগড়ে মজুত করা বিস্ফোরকের সঙ্গে বাংলাদেশে নাশকতার যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে ঢাকাকে তথ্য দিতে রাজি আছে তারা। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে এইআইএ-এর বাংলাদেশ সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ।

বিস্ফোরণের সঙ্গে জড়িত কোসর, নাসিরুল্লাহ আর সাজিদ এখনও পলাতক রয়েছে।