রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা সাংবাদিকদের এ তথ্য জানান।
জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিলে ফাঁসির রায় বহাল থাকা ও মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে বুধ বৃহস্পতিবার হরতাল পালনের ঘোষণা দেয় দলটি।
