‘পিকু’-র শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন-এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়ায়। শোনা যাচ্ছিল শুটিং বাতিল করে মুম্বই চলে যাচ্ছেন তিনি। কিন্তু মঙ্গলবার তার টুইটারে লিখেছেন, ‘ মিডিয়ায় একটি গুঞ্জন রটেছে যে আমি অসুস্থ। কিন্তু কথাটা সত্য নয়। আমি বেশ সুস্থ আছি। আমার গলায় যে কলারটি আমি পড়ে আছি তা আমার ছবি ‘পিকু’-র একটি কস্টিউম মাত্র।
সুজিত সরকার পরিচালিত এই ছবিটির শুটিয়ের জন্য কয়েকদিন হল কলকাতায় এসেছেন অমিতাভ বচ্চন সহ ছবির আর দুই জন অভিনেতা দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। কলকাতার অনেক জায়গা জুড়ে চলছে এই ছবির শুটিং।
