‘বাংলাদেশ অচিরেই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বাঘে পরিণত হবে এবং এতে ওষুধশিল্প একটি বড় ভূমিকা রাখবে।’ মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কারখানা পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে মজীনা বলেন, ‘বাংলাদেশে এখন আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে, যা উত্সাহ জাগায়।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. রাব্বুর রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মজীনার সঙ্গে ছিলেন।
