২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় চিলি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ২৩:৪৯

মঙ্গলবার চিলির গণমাধ্যম জানিয়েছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চায় চিলি। চিলির ফুটবল ফেডারেশনের সভাপতি সের্হিও হাদুয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সঙ্গে তারা আলোচনা করেছেন। হাদুয়ে জানান, সম্ভব হলে একা আর তা না হলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আযোজন করতে চায় তারা।