শাহাজালালে ৯৬ হাজার সৌদি রিয়ালসহ যাত্রী আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১১:২৪

শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় রিয়াল পাচার করার সময় ৯৬ হাজার সৌদি রিয়ালসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আবু হান্নান লাবলু (৩২) নামে ওই যাত্রীকে আটক করা হয়। কাস্টমস্ কর্তৃপক্ষ সহকারী কমিশনার(প্রিভেনটিভ) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মালয়েশিয়া এয়ালাইন্স এম এইচ ১৯৭ যাত্রী ছিলেন লাবলু। চার নম্বর বোডিং ব্রিজ পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস্ কর্তৃপক্ষ তার লাগেজ তল্লাশি করে ৯৬ হাজার সৌদি রিয়াল আটক করে।’