যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পথে রিপাবলিকান পার্টি। আরকানসাস, কলোরাডো, লোয়া, মন্টানা, নর্ধ ক্যারোলিনা, সাউথ ডাকোটা ও ওয়েস্ট ভার্জিনিয়া আসনে জয়ের মধ্য দিয়ে জয়ের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
অন্যান্য রাজ্যের ভোট গণনা করা হলে দলটি আরো পদ জিততে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ছয়টি আসনে জয়ের প্রয়োজন ছিল।
সিনেটের মোট আসন সংখ্যা ১০০। এর মধ্যে এখন পর্যন্ত ৯৫টি আসনের ফল পাওয়া গেছে। প্রাথমিক ফল অনুযায়ী, ৫২ আসনে জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। আর ৪৫টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
