আর্থ হিরোজ অ্যাওয়ার্ড পেল দার্জিলিং চিড়িয়াখানা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৩:২১
 
২০১৪ সালের আর্থ হিরোজ অ্যাওয়ার্ড পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক।। ব্রিটিশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই পুরস্কার দিচ্ছে রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড। ভারতের কোনো চিড়িয়াখানা প্রথমবারের মতো এই পুরস্কার পেল।  মঙ্গলবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
বিশ্বের ৩০০ চিড়িয়াখানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার জিতল দার্জিলিং চিড়িয়াখানা।
১৯৫৮ সালের ১৪ আগস্ট এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়। এখানে পাহাড়ের বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ এবং বংশবৃদ্ধিতে কাজ করা হয়। এরই মধ্যে রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে, বিরল গিরিগিটির মতো প্রাণীর বংশবিস্তার ও সংরণে আন্তর্জাতিকভাবে সাফল্য লাভ করেছে চিড়িয়াখানাটি। জীববৈচিত্র্য রায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।