লতিফ-সিরাজ-আকরামের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৬:১৭
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ গঠন করে বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার, শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার এই আদেশ দেন।
আগামী ২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এই মামলার শুনানি শুরু হবে।