রটনায় ঋত্বিক-এষার অন্তরঙ্গ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৫:৪৮
ডিভোর্সের রেশ কাটতেও দেরি হয়নি এরমধ্যেই নতুন করে আর একটি সম্পর্কে জড়িয়ে পড়লেন বলিউডের হার্টথ্রব্ ঋত্বিক রোশন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজকাল ঋত্বিককে প্রায়ই বলিউড তারকা এষা গুপ্তার সঙ্গে বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে। আর সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে বেশ অন্তরঙ্গ দুই জনকে দেখা যায়। এষার কাছে প্রশ্ন ছুড়তেই অকপটে তিনি তা অস্বীকার করে ফেলেন। এষা বলেন, ‘আমার সঙ্গে ঋত্বিকের কোন সম্পর্ক নেই, আমাদের দেখাই হয়েছে দুইবার। প্রথমবার দুবাই এর একটি ক্লাবেরর উদ্বোধনী অনুষ্ঠানে। আর দ্বিতীয়বার দিওয়ালি পার্টিতে।’
তিনি জানান, বাকি পাঁচ জনের মত তিনিও ঋত্বিকের খুব বড় ভক্ত। ঋত্বিকের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
ঋত্বিকও এ ব্যাপারে নিশ্চুপ। এখন দেখার বিষয়, রটনাটা সত্যিকারের ঘটনা হয়ে যায় কীনা।