বিচার নিয়ে বাইরের হস্তক্ষেপ বরদাশত করা হবে না: হানিফ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৭:৩৪
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত শত চেষ্টা করেও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। বর্তমান সরকারের মেয়াদেই পর্যায়ক্রমে তাদের বিচারের রায় কার্যকর করা হবে।  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে অভিশাপ মুক্ত করবেন। বিচার নিয়ে বাইরের দেশের হস্তক্ষেপ বরদাশত করা হবে না
তিনি বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে জামায়াত-শিবিরের বোমা হামলার প্রতিবাদে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি ও খাদ্যমন্ত্রী এএডভোকেট কামরুল ইসলাম ।
হানিফ বিএনপি-জামাতের প্রতি প্রশ্ন রেখে বলেন, যুদ্ধাপরাধের দায়ে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা কি পাকিস্তানের নাগরিক না বাংলাদেশের নাগরিক। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তাদের প্রতি পাকিস্তানের এত দরদ কেন।