বুধবার প্রকাশিত হচ্ছে শচিনের আত্মজীবনী

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ২০:৩৪
 
 
বহুল আলোচিত ও প্রতিক্ষীত শচিন টেন্ডুলকারের আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে। তিনি তার আত্মজীবনীর নাম রেখেছেন 'প্লেইং ইট মাই ওয়ে'। শচিন জানিয়েছেন, তার সম্পর্কে বহু অজানা তথ্য থাকবে এই বইয়ে।
বই প্রকাশের পূর্বেই নিজ হাতে বইয়ের এক কপি দিয়ে এসেছেন তার মা রজনীর কাছে। এ সম্পর্কে শচিন ফেসবুক ও টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে তার আত্মজীবনী হাতে পেয়ে তার মা ভীষণ খুশি হয়েছেন এবং মায়ের হাসির মুহূর্তই তার কাছে সবচেয়ে দামি। এইরকম একটি ছবিও পোস্ট করেছেন লিটিল মাস্টার। খবর- আনন্দবাজার পত্রিকা।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেট ঈশ্বর তার আত্মজীবনী লিখবেন বলে আগেই জানিয়েছিলেন। দর্শক মাতানো এই ক্রিকেটার পাঠকদেরও মন জয় করতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।