জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার রাতে রাজধানীর পৃথক স্থানে দুটি যাত্রিবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর ভজন কুমার সরকার বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সোয়া ৮টার দিকে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মহিলা কলেজের কাছে একটি যাত্রিবাহী বাসে আগুন দেয়া দুর্বৃত্তরা।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
তিনি জানান, রাজধানীর আজিমপুরের একটি হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে লালবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বাসসকে জানান, সন্ধ্যায় আজিমপুর মেটার্নিটি মোড়ে কয়েকটি ককটেল, বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
