নানা নাটকীয়তার পর চূড়ান্তভাবে ১৫ জন কর কমিশনারকে রদবদল করা হয়েছে। রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে আলাদা দুটি আদেশে এ রদবদল করা হয়। গত ২৭ নভেম্বর ২৭ কমিশনারকে বদলী করার পর ৩০ নভেম্বর তা স্থাগিত করা হয়। তবে বুধবার রদবদল করা ১৫ কর্মকর্তার পদে আগের আদেশের তুলনায় পরিবর্তন এসেছে সামান্য।
চিন্ময় প্রসুন বিশ্বাসকে ঢাকার কেন্দ্রীয় কর জরিপ অঞ্চরের কমিশনার, মাহবুব হোসেনকে গাজীপুর কর অঞ্চলের কমিশনার, প্রশান্ত কুমার রায়কে চলতি দায়িত্বে খুলনা কর অঞ্চলের কমিশনার, সেলিম আফজালকে কর অব্জল -১৩ এর কমিশনার, গোলাম মোস্তফাকে চলতি দায়িত্বে কর অব্জল-১২ এর কমিশনার, মাহমুদুর রহমানকে চলতি দায়িত্বে সিলেট কর অঞ্চলের কমিশনার, মোতাহের হোসেনকে চলতি দায়িত্বে কুমিল্লা কর অঞ্চলের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া বেলাল উদ্দিনকে সিআইসি’র মহাপরিচালক, সঞ্জিত কুমারকে ঢাকা কর আপীলাত ট্রাইব্যুনালের কমিশনার, কানন কুমার রায়কে কর অঞ্চল-৭ এর কমিশনার, রাধেশ্যাম রায় কে খুলনা কর অঞ্চলের কমিশনার, মাধব চন্দ্র দাস কে ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের কমিশনার, এ কে এম বোরহান উদ্দিনকে কর আপীলাত ট্রাইব্যুনালের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
এর আগে একযোগে ২৭ কমিশনারের বদলী নিয়ে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের উপর ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তীতে তা স্থগিত করা হয়। এর পর আবার এ আদেশ দেয়া হলো।
