রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সোমবার সকালে বজ্রসহ হালকা বৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়ে। তবে ৯টার পর বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওায়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ইত্তেফাক/এমআরএম
