দক্ষিণ আফ্রিকার পুলিশ তার নাম দিয়েছে ‘স্প্রিংবক’ যেটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম। কিন্তু শেষ পর্যন্ত কারাদণ্ডের জাল থেকে পালাতে পারেনি। ’ধর্ষণের’ দায়ে তার কারাদণ্ড হয়েছে মাত্র ৩১৫ বছর!
স্প্রিংবকের পুরো নাম মনিশুয়া মাথিবুলা। দীর্ঘদিন ধরে ধর্ষণ নামের ‘ঘৃণিত’ কাজটি করে আসছিল সে। কিন্তু পুলিশের নাগাল থেকে বারবার সে পালিয়ে যাচ্ছিল। অথচ তার ডান হাতের কনুইয়ের নীচের অংশ নেই। তারপরও পুলিশ তাকে ধরতে পারেনি! দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র কর্নেল জে নেইকার বলেন, মনিশুয়া খুবই শক্তিশালী এবং খুবই দ্রুত দৌড়াতে পারে। এজন্যই তার নাম দেয়া হয়েছে ‘স্প্রিংবক’। কিন্তু তারপরও কী পুলিশের হাত থেকে বাঁচা যায়! গতি দিয়ে কতদিনই বা পুলিশকে ফাঁকি দেয়া যায়। অবশেষে ধরা পড়তে হলো তাকে। ধরা আদালতের কাছেও। ৩৩ বছর বয়সী এই ‘নরপশুকে’ ১৪ এবং ৪০ বছর বয়সী ১৮ মেয়েকে ধর্ষণের অপরাধে ৩১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় পুলিশ কমিশনারের মতে, মনিশুয়ার সন্ত্রাসী কালের অবসান হলো এবং সমাজ বিপদমুক্ত হলো। আর মনোবিজ্ঞানীরা তাকে আখ্যায়িত করেছেন সমাজের সবচেয়ে বিপজ্জনক হিসেবে। - মিরর নিউজ
