স্বেচ্ছা অবসরে স্বাস্থ্যসচিব

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১২:০০

স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া বৃহস্পতিবার স্বেচ্ছা অবসরে গেলেন। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া অসুস্থ। তাই তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান। তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ ডিসেম্বর।
বিভিন্ন সূত্র জানিয়েছে, এর আগে এম এম নিয়াজ উদ্দিন মিয়াকে পদত্যাগ করতে বা স্বেচ্ছা অবসরে যেতে নির্দেশ দেয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।