দ্বিতীয় বারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। তার আগে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, পাকিস্তানের মোশতাক আহমেদ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এই রেকর্ড গড়েছেন।
বৃহস্পতিবার খুলনা টেস্টে চতুর্থ দিনের শুরুতেই হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে ৪র্থ উইকেটের শিকার করেন সাকিব আল হাসান। পরে ম্যালকম ওয়ালারকে আউট করে ৫ম উইকেট নেন তিনি। এর আগে বুধবার তৃতীয় দিনে ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা ও ক্রেইগ আরভিনকে বিদায় করেন সাকিব। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ১৩৭ রান করেন তিনি।
সর্বশেষ সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শতক ও ৫ উইকেট নিয়েছিলেন।
