দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৫:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার ধারাবাহিকতা বজায় রেখেই জনগণের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এই মন্ত্রণালয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ অতীতের তুলনায় অনেক বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
ভৌগলিক কারণে বাংলাদেশ ‘ভূমিকম্পপ্রবণ’ এ কথা মাথায় রেখে কাজ করতে হবে। যতো উন্নতি, ততো ভূমিকম্পের প্রবণতা বাড়বে।
তিনি আরো বলেন, প্রতিটি বড় আবাসিক প্রকল্প বা স্থাপনায় জলাধার রাখাতে হবে। বন্যা মোকাবেলায় পানির গতিধারা ঠিক রাখাতে জলাধার যেন উন্মুক্ত থাকে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ‘ফায়ার স্টেশন’ নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে।