জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌঁছায় স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞার স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন। একই দিন দুপুরে কর্মকমিশন (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেনের স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন পৌঁছায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুই সচিব অবসরে যাওয়ার আবেদন করেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
