আবারও ঝগড়ায় জড়ালেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। নানা গুজব ও টানাপোড়ানের পর ভক্তরা যখন অনেকটাই নিশ্চিত দুই প্রিয় তারকা একে অপরকে মালা পড়াচ্ছেন, ঠিক তখনই ঝামেলায় জড়ালেন তারা। এবার গুজব রটেছে, ‘জগ্গা জাসুস’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডের গিয়েছিলেন এই দুই তারকা। আর এখানে গিয়ে ছবির একটি দৃশ্য নিয়ে বচসা শুরু হয় দুজনের। এই ঝগড়া এমনই পর্যায়ে পৌঁছেছে যে, একে অপরের সঙ্গে কোনো বাক্যালাপ পর্যন্তও করেননি।
এটা তাদের জন্য নতুন কোনো খবর নয়। এর আগেও বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছিলেন এই দুই তারকা। সেসব আবার মিটেও গেছে। তবে এবার ভক্তদের চিন্তা অন্য জায়গায়। কিছুদিন আগে তারা নিজের মুখে স্বীকার করেছিলেন, যে তারা লিভ ইন করছেন। আর পরের বছর বিয়েও করতে চলেছেন তারা। তাহলে কি এই ঝামেলা নতুন করে আবার তাদের সম্পর্কের মধ্যে বাধার দেয়াল তুলে দেবে, নাকি প্রত্যেকবারের মতো এই ঝামেলারও অবসান হবে।
