চলতি মাসেই মাওয়া ঘাট স্থানান্তর: নৌ পরিবহন মন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২১:৩০
 
 
 
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, চলতি মাসেই মাওয়া ঘাট শিমুলিয়ায় স্থানান্তর হবে। মাওয়া ঘাটের জন্য পদ্মা সেতুর নির্মাণ কাজে যাতে বিঘ্নিত না হয় সে জন্যই দ্রুত মাওয়া ঘাট সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকালে শমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, শিমুলিয়া ঘাটের সংযোগ সড়ক, ঘাট নিমার্ণ, জেডি স্থাপনসহ প্রায় সব কাজেই চূড়ান্ত পর্যায়ে। তাই পদ্মা সেতুর জন্য প্রায় আড়াই কিলোমিটার দূরের শিমুলিয়ায় মাওয়া ঘাট স্থায়ীভাবে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। শিমুলিয়া ঘাটে ফেরি ও লঞ্চসহ সকল নৌযান চলাচলের ব্যবস্থা থাকবে।
এই সময় বিআইডব্লিউটিএর চেয়াম্যান ড. খন্দকার শামসুদ্দোহসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর চেয়াম্যান ড. খন্দকার শামসুদ্দোহ বলেন, শুস্ক মৌসুমে নাব্য সঙ্কটে যাতে ফেরি চালাচল ব্যাহত না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে। ড্রেজিং চলছে। এছাড়া সব সময়ই ড্রেজার স্ট্যান্ড বাই রাখা হবে।