নিজস্ব গ্রিডে ত্রুটির কারণেই বিপর্যয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৯:৩৯



গত ১ নভেম্বর আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকার ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আমাদের নিজস্ব গ্রিডের মধ্যে কোনো এক জায়গায় বিপর্যয় হয়েছে। ভারতের অংশে কোনো সমস্যা হয়নি।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘তবে এটা একটা প্রাথমিক রিপোর্ট। আরো গভীরে যেতে হবে। ঠিক কোন জায়গায় বিপর্যয়টা হয়েছিল, সেই পয়েন্টটা বের করতে আরো কিছুটা সময় লাগবে।’