কিং খানের কাছে ক্ষমা চাইলেন বিগ বি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২০:২৩



স্ত্রী জয়া বচ্চনের হয়ে শাহরুখ খানের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। দীপাবলীতে মুক্তি পাওয়া শাহরুখের ‘‘হ্যাপি নিউ ইয়ার’’ নিয়ে স্ত্রীর করা বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘বিগ বি’। এখানেই শেষ নয় জয়ার মন্তব্যের পর সেদিন রাতেই অভিষেক বচ্চন, স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে শাহরুখের বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে দেখা করেন এবং মায়ের মন্তব্যের জন্য ক্ষমা চান।
কিং খানের দীপাবলী ধামাকা হ্যাপি নিউ ইয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে ভাল ব্যবসা করে আসছে। অথচ এই ছবিতে ছেলে অভিষেকের থাকা সত্ত্বেও এই ছবিটি একেবারেই মনে ধরেনি প্রবীন অভিনেত্রী জয়া বচ্চনের। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, এই ছবি অর্থহীন। জয়া বচ্চনের কথায়, ‘‘হ্যাপি নিউ ইয়ার’’ গত কয়েক বছরে তার দেখা সবচেয়ে বিরক্তিকর ছবি, যার কোনও অর্থই নেই।’
যা স্বাভাবিকভাবেই শাহরুখ ও হ্যাপি নিউ ইয়ার ছবির অন্যান্য তারকারা খুব একটা ভাল চোখে নেননি। পরে মোবাইল ফোনে একটি টেক্সট মেসেজের মাধ্যমে স্ত্রীর হয়ে ক্ষমা চান অমিতাভ বচ্চন। একইসঙ্গে শাহরুখকে এসএমএম-এর মাধ্যমে এও বোঝাতে চেয়েছেন যে ছবির কোনও কলাকুশলী বা শাহরুখকে আঘাত করতে চাননি জয়া।